শায়খ আহমাদুল্লাহ`র পূর্ণাঙ্গ রমাদান প্যাকেজ (2026)

লেখক: শায়খ আহমাদুল্লাহ

প্রকাশনী: আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স

বিষয়: তারাবীহ ও ঈদ রমযান সিয়াম

কভার: পেপার ব্যাক

সংস্করণ: New Edition 2026

ভাষা: বাংলা

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 360.00.

Delivery

  • Fast & Reliable Home Delivery
  • Cash on Delivery Available

Service

  • 7 Days Returns Change of mind is not applicable
  • Warranty not available

বছর ঘুরে আবারও আমাদের দুয়ারে এসে পৌঁছেছে শ্রেষ্ঠ মাস—মহিমান্বিত রমাদান। রমাদানকে ফলপ্রসূ করতে পরিকল্পনার বিকল্প নেই। কারণ যে কোনো কাজ পরিকল্পিত হলে তা হয় সুচারু ও সফল। অথচ দুঃখজনকভাবে, রমাদানের মতো সীমাহীন রহমত ও বরকতময় মাসটিই আমাদের কেটে যায় পরিকল্পনাহীনভাবে। এর ফলে প্রত্যাশিত মাত্রায় আমল করা সম্ভব হয় না, আমরা বঞ্চিত হই রমাদানের বহু কল্যাণ থেকে।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে রমাদানকে তাকওয়া অর্জনের মাধ্যমে সার্থক করা, আমল দিয়ে সাজানো এবং জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা উপহার দিচ্ছি ‘রমাদান প্ল্যানার’।

এবার প্রকাশিত হচ্ছে রমাদান প্ল্যানারের ষষ্ঠ সংস্করণ। পূর্ববর্তী সংস্করণগুলোর চেয়ে অধিকতর পরিমার্জিত, সমৃদ্ধ ও দ্বিগুণ কলেবরের এই প্ল্যানারে এবার থাকছে সম্পূর্ণ ভিন্ন ও নতুন সব কন্টেন্ট। এতে প্রতিদিনের জন্য রয়েছে একটি আয়াত, একটি হাদীস, একটি দু‘আ, একটি মাসআলা, একটি অবহেলিত সুন্নাহ এবং ঈমানের দুই থেকে তিনটি শাখার সংক্ষিপ্ত বর্ণনা। প্রতিদিন এগুলো মুখস্থ এবং আমল করার মাধ্যমে রমাদানের ত্রিশ দিনে আপনি আত্মস্থ করতে পারবেন ৩০টি আয়াত, ৩০টি হাদীস, ৩০টি দু‘আ, ৩০টি মাসআলা, ৩০টি অবহেলিত সুন্নাহ এবং ঈমানের ৭৭টি শাখা।

আপনার ইবাদতকে সুশৃঙ্খল করতে এতে আরও যুক্ত করা হয়েছে সালাত ট্র্যাকার, কুরআন ট্র্যাকার এবং দৈনিক চেকলিস্ট। এই মূল্যবান জ্ঞান ও আমলসমূহ কেবল রমাদানেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আপনার সারাজীবনের পাথেয় হয়ে উঠবে ইনশাআল্লাহ।

মানব জাতির প্রতি আল্লাহর সবচে বড় অনুগ্রহগুলোর একটি হলো কুরআনুল কারীম। কুরআন আমাদের পথপ্রদর্শক। কুরআন আমাদের অন্ধকার থেকে আলোর পথে চালিত করার দিকনির্দেশক। কুরআন সত্যিকারের উন্নতি-অগ্রগতির মাধ্যম। কুরআনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা মুমিনের কর্তব্য। প্রতিদিন কুরআনের জন্য কিছু সময় বরাদ্দ রাখা আমাদের জরুরি দায়িত্ব। অথচ আমাদের বেশিরভাগ মানুষের কুরআনের সাথে দূরতম সম্পর্কও নেই।

রমাদান কুরআন নাযিলের মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানে জিবরীলের সাথে কুরআন শোনাশুনি করতেন। আমরা অনেকে রমাদানে কুরআন তিলাওয়াত করি, খতম দিই। তবে সবচেয়ে বেশি কুরআনের সান্নিধ্য লাভ হয় তারাবীহতে। তারাবীহতে কুরআনের হাফেজদের সুললিত কণ্ঠের তিলাওয়াত আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, তারাবীহর তিলাওয়াতে আল্লাহর কালাম আমাদেরকে কী নির্দেশনা দেয়, তা খুব কম মানুষই বুঝতে পারেন। তারাবীহর সালাতে কুরআনের বার্তা বইটি সে অভাবমোচনের প্রয়াস মাত্র। আমরা যদি তারাবীহর তিলাওয়াতের মাধুর্য উপভোগের পাশাপাশি মর্মও অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি আল্লাহর বার্তাগুলো— তাহলে আমাদের তারাবীহ পরম অর্থবহ এবং অত্যন্ত তৃপ্তিদায়ক হয়ে উঠবে।

আমাদের দেশে প্রায় সব মসজিদে সাতাশ তারাবীহতে কুরআন খতমের প্রচলন আছে। সে হিসেবে প্রতিদিনের তারাবীহতে পঠিতব্য অংশের ঘটনাবলি, ঈমান-আকীদা, আদেশ-নিষেধ, হালাল-হারাম, দৃষ্টান্ত, দোয়া এবং গুরুত্বপূর্ণ আয়াতসমূহের নির্যাস তুলে ধরা হয়েছে এই বইয়ে। এ ছাড়াও আজকের শিক্ষা নামে সংশ্লিষ্ট পারার গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয়গুলো তুলে আনা হয়েছে। তারবীহর সালাতে যাওয়ার আগে অথবা পরে যদি সেদিনের তারাবীহর পঠিতব্য অংশ কেউ নিয়মিত পড়তে পারেন, আশা করা যায়, মাস শেষে তিনি পুরো কুরআন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। শুধু রমাদানই নয়, রমাদানের বাইরেও কুরআনের সারমর্ম অনুধাবন ও কুরআনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বই, ইনশাআল্লাহ।

মহান আল্লাহ আমাদের ভুল-বিচ্যুতি ক্ষমা করে বইটিকে উপকারী এবং আমাদের নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন। আমীন

রমযান মাস আমলের মাস। প্রতিটা মুমিনেরই এই ইচ্ছা থাকে যে, রমযানের একটা মুহুর্তও যেন আমলহীন না কাটে। কিন্তু দৈনন্দিন জীবনের নানাবিধ ব্যস্ততায় আমাদের সেই ইচ্ছা আর পুরণ হয়ে উঠে না। তাইতো আমরা মনোযোগী হই এমন কোনো বই কিংবা গাইডলাইনের প্রতি যা আমাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে এবং স্মরণ করিয়ে দিবে সেইসব আমলের কথা রমযানে যা খুবই গুরুত্বপূর্ণ। ‘মাহে রমযানের ২৭ আমল‘ ঠিক সেই কাজটাই করবে। রমযানে আপনাকে আমলের প্রতি উৎসাহ প্রদানের পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে প্রমানিত সেই সব আমলের দিকেই দিক নির্দেশনা দিবে যা একজন মুমিনের জন্য ভীষন জরুরী।

Reviews

There are no reviews yet.

Be the first to review “শায়খ আহমাদুল্লাহ`র পূর্ণাঙ্গ রমাদান প্যাকেজ (2026)”

Your email address will not be published. Required fields are marked *

Related Products

Scroll to Top